সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ! ইগনু ও স্টেট ব্যাঙ্কে নিয়োগের বিরাট বিজ্ঞপ্তি
/indian-express-bangla/media/media_files/2026/08/12/west-bengal-wbpsc-25000-government-jobs-recruitment-2026-2026-08-12-10-07-37.jpg?ssl=1)
সরকারি চাকরির খোঁজ করছেন এমন প্রার্থীদের জন্য সামনে এসেছে দারুণ সুযোগ। ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে (ইগনু) অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে আবেদনের জন্য যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। পাশাপাশি, এমএস অফিস সংক্রান্ত কাজের দক্ষতার সঙ্গে দিল্লি জল বোর্ডে অন্তত সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ৩০ হাজার টাকা বেতন পাবেন। প্রাথমিক পর্যায়ে ছয় মাসের জন্য নিয়োগ করা হলেও অভিজ্ঞতার ভিত্তিতে মেয়াদ বৃদ্ধির সুযোগ রয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ আগস্টের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
অন্যদিকে, ব্যাঙ্কিং ক্ষেত্রে কেরিয়ার গড়তে ইচ্ছুকদের জন্য সুবর্ণ সুযোগ এনে দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বিশেষ রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে ব্যাংকের তরফে জুনিয়র অ্যাসোসিয়েট পদে মোট ১৫৩৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স সর্বনিম্ন ২০ থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। শূন্যপদে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৭ আগস্ট। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশিকা জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ করা হচ্ছে।