আজকের রাশিফল: কাদের খুলবে ভাগ্যের জোর, আর কাদের বাড়বে শারীরিক সমস্যা? দেখে নিন ১২ রাশির ভাগ্যফল!
August 13, 20269:05 pm

আজকের রাশিফল: দেখে নিন আপনার আজকের দিনটি কেমন যাবে
- মেষ: তৃতীয় কোনো ব্যক্তির কারণে চরিত্র নিয়ে কথা উঠতে পারে। আকস্মিক সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। তবে সংসারে খরচ বাড়তে পারে এবং সত্যি কথা বলার কারণে সমস্যায় পড়তে পারেন। শিক্ষার্থীদের জন্য ভালো সময়। কাজের সূত্রে বিদেশ ভ্রমণের সুযোগ মিলতে পারে।
- বৃষ: লিভারের সমস্যায় কষ্ট পেতে পারেন। আইনি জটিলতা বা মামলায় জয়ের সম্ভাবনা রয়েছে এবং বন্ধুর সাহায্য পাবেন। যারা বিয়ের কথা ভাবছেন বা পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন, তাঁদের জন্য সময়টি দারুণ। আত্মীয়দের সঙ্গে অহেতুক বিবাদ এড়িয়ে চলুন।
- মিথুন: জীবনের কোনো বড় সিদ্ধান্ত নিতে হতে পারে। ব্যবসায় লাভ ভালো হলেও কাজের জায়গায় মাথা ঠাণ্ডা রাখা জরুরি। অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে, তাই নিজের ক্ষমতার বাইরে গিয়ে কাজ করবেন না। সন্তান ও ভ্রমণের পরিকল্পনা নিয়ে মানসিক চাপ থাকতে পারে।
- কর্কট: শারীরিক অসুস্থতা ও ব্যবসায়িক মন্দা দেখা দিতে পারে। সম্পর্কের কারণে পরিবারে বা দাম্পত্যে কলহ হতে পারে। সকালে কাজের চাপ বেশি থাকবে, তবে সামাজিক কাজে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।
- সিংহ: শ্বশুরবাড়ির তরফ থেকে উপহার পেতে পারেন। ব্যবসায় উন্নতির যোগ থাকলেও উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে। পিঠের ব্যথা বা আঘাত পাওয়ার ঝুঁকি রয়েছে, মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। কৃষিকাজের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি শুভ।
- কন্যা: সমাজে সম্মান বৃদ্ধি পাবে। বকেয়া টাকা আদায় নিয়ে ঝামেলা হতে পারে। পড়াশোনা ও কর্মক্ষেত্রে নতুন শুরুর জন্য দিনটি শুভ। ব্যবসায় অতিরিক্ত খরচ হতে পারে এবং প্রেম ও ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে।
- তুলা: অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বাড়তে পারে। চাকরি পরিবর্তন বা বদলির সম্ভাবনা রয়েছে। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা সফল হতে পারে। বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে না পারায় মন খারাপ থাকবে। অফিসে কাজের ক্ষেত্রে বাড়তি সতর্কতা বজায় রাখুন।
- শ্চিক: ব্লাড প্রেশারের সমস্যায় ভুগতে হতে পারে। ব্যবসায়িক জটিলতা কাটলেও আর্থিক ক্ষেত্রে কিছু টানাপোড়েন থাকবে। সাবধানে চলাফেরা করুন। বাড়িতে অতিথি আসতে পারে, তবে অপরের কোনো জিনিসে দায়িত্ব না নেওয়াই ভালো।
- ধনু: যানবাহন চালানোর সময় সতর্ক থাকুন, চোট-আঘাতের যোগ রয়েছে। আয় বাড়লেও শারীরিক কষ্ট ও সন্তানকে নিয়ে চিন্তা বজায় থাকবে। সম্পত্তি কেনাবেচার জন্য ভালো দিন। কর্মক্ষেত্রে সুনাম বাড়লেও দিনের শেষভাগে পরিবারে অশান্তি হতে পারে।
- মকর: হতাশাবোধ পিছু ছাড়তে চাইবে না। কাজের জায়গায় ও পরিবারে মাথা ঠান্ডা রাখুন, পরিস্থিতি কিছুটা বিপক্ষে যেতে পারে। তবে আপনার প্রতিবাদী মনোভাবের জন্য সমাজে সম্মান বাড়বে। নতুন চাকরির খবর আসতে পারে।
- কুম্ভ: বাচালতার জন্য বিপদে পড়তে পারেন, কথা বুঝে বলুন। প্রেমে প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে, তাই সাবধান। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ভালো সুযোগ আসবে। প্রতিবেশীর সহায়তায় ব্যবসায় লাভ হতে পারে।
- মীন: সর্দি-কাশির মতো স্বাস্থ্য সমস্যায় খরচ বাড়তে পারে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি দারুণ। খরচ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। সন্তানের মতিগতি ভালো থাকবে এবং সহকর্মীদের সঙ্গে মতভেদ কেটে যেতে পারে।