এলপিজি গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা! ২৩ অগস্টের মধ্যে এই কাজ না করলে বন্ধ হতে পারে ভর্তুকি?

রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য আধার-ভিত্তিক ই-কেওয়াইসি (e-KYC) সম্পূর্ণ করার সময়সীমা বাড়িয়ে ২৩ অগস্ট পর্যন্ত করা হয়েছে। আগে ১৬ অগস্ট শেষ তারিখ থাকলেও ছুটির কারণে গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এলপিজি ডিলাররা এই ডেডলাইন বৃদ্ধি করেছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ইন্ডেন, ভারত গ্যাস কিংবা এইচপি গ্যাসের সংযোগে ই-কেওয়াইসি না সারলে তাত্ক্ষণিকভাবে সংযোগ বাতিল না হলেও, ঘরোয়া মূল্যে সিলিন্ডার নেওয়া এবং সরকারি ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে।
বিশেষ করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PMUY) সুবিধাভোগীদের জন্য এই বায়োমেট্রিক ও আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে। গ্রাহকরা নিজ নিজ গ্যাস সংস্থার মোবাইল অ্যাপ এবং ‘Aadhaar FaceRD’ অ্যাপের সাহায্যে ঘরে বসেই ফেস অথেনটিকেশনের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এছাড়া অনলাইন মাধ্যমে সমস্যা হলে বা স্মার্টফোন না থাকলে নিকটস্থ এলপিজি ডিস্ট্রিবিউটর বা এজেন্সিতে গিয়ে প্রয়োজনীয় নথি দেখিয়ে বায়োমেট্রিক যাচাই করা সম্ভব। অহেতুক আতঙ্কিত না হয়ে শেষ মুহূর্তের ভিড় এড়াতে দ্রুত এই প্রক্রিয়া শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে।