এক গ্লাস মৌরি-দুধেই লুকিয়ে অলৌকিক স্বাস্থ্য রহস্য! জানুন এই জাদুকরী পানীয়ের ৮টি অভাবনীয় কেরামতি

এক গ্লাস মৌরি-দুধেই লুকিয়ে অলৌকিক স্বাস্থ্য রহস্য! জানুন এই জাদুকরী পানীয়ের ৮টি অভাবনীয় কেরামতি

দুধ ও মৌরি—আমাদের প্রতিদিনের খাদ্যতালিকায় অতিপরিচিত দুটি উপাদান। প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন ডি-তে সমৃদ্ধ দুধ যেমন শরীরের হাড় মজবুত ও শক্তিবৃদ্ধি করে, তেমনই ফাইবার, পটাশিয়াম, ভিটামিন এ-সি ও এসেনশিয়াল অয়েলে ভরপুর মৌরি চমৎকার হজমকারক হিসেবে কাজ করে। তবে বিজ্ঞানের মতে, ইষদুষ্ণ এক গ্লাস গরম দুধে এক চামচ মৌরি ফুটিয়ে পান করলে তা সাধারণ পানীয় থেকে পরম উপকারী এক প্রাকৃতিক মহৌষধে পরিণত হয়। প্রাকৃতিক উপায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত এই পানীয় গ্রহণের অভ্যাস অত্যন্ত কার্যকর।

নিয়মিত মৌরি-দুধ পানে পেটের গ্যাস, বদহজম, অম্বল ও কোষ্ঠকাঠিন্যের স্থায়ী সমাধান মেলে। এতে থাকা ট্রিপটোফ্যান স্নায়ু শান্ত করে অনিদ্রা দূর করে এবং দৃষ্টিশক্তি প্রখর করতে সাহায্য করে। পাশাপাশি এটি মেটাবলিজম বাড়িয়ে মেদ ঝরাতে, রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হার্ট সুস্থ রাখতে এবং রক্ত পরিষ্কার করে ত্বকের প্রাকৃতিকভাবে উজ্জ্বলতা বৃদ্ধিতে অনন্য ভূমিকা রাখে। এমনকি মহিলাদের পিরিয়ডের সময় তীব্র যন্ত্রণা কমাতেও এটি দারুণ কার্যকর। এক গ্লাস দুধে এক চামচ মৌরি দিয়ে ৩-৫ মিনিট ফুটিয়ে ইষদুষ্ণ অবস্থায় পান করাই এর সঠিক নিয়ম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *