বড় রদবদল দুর্গাপূজায়! থিম বাদ দিয়ে হুট করেই কিসের চাহিদা বাড়ল কুমোরটুলিতে?

বড় রদবদল দুর্গাপূজায়! থিম বাদ দিয়ে হুট করেই কিসের চাহিদা বাড়ল কুমোরটুলিতে?

উৎসবের আবহ চারিদিকে, জোরকদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। তবে এবার কলকাতার পূজামণ্ডপগুলোতে দেখা যেতে পারে বড়সড় পরিবর্তন। গত এক দশকেরও বেশি সময় ধরে কলকাতার উত্তর থেকে দক্ষিণে থিম পূজার যে রমরমা দেখা গিয়েছিল, এবার সেখানে কিছুটা ভাটা পড়েছে। ঐতিহ্যবাহী কুমোরটুলির মৃৎশিল্পীরা জানাচ্ছেন, এবার থিমের ঠাকুরের চাহিদা তুলনামূলকভাবে অনেকটাই কম। মাটি সংক্রান্ত সমস্যা কাটার পর এ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার দুর্গা প্রতিমার বায়না এলেও, থিমের ঠাকুরের বরাত এসেছে মাত্র ২৫ থেকে ৩০টির মতো। সব মিলিয়ে এই সংখ্যাটি বড়জোর ৪০ ছুঁতে পারে বলে ধারণা করছেন শিল্পীরা।

থিমের বদলে এবার কুমোরটুলিতে ব্যাপক হারে বেড়েছে সাবেকি ও একচালার দুর্গা প্রতিমার চাহিদা। কুমোরটুলি মৃৎশিল্পী সমিতির কর্তা বাবু পাল এবং শিল্পী রাজা পালের মতে, পূজা ভাবনায় এমন পরিবর্তন প্রায়শই দেখা যায়। এবার বড় বড় বাজেটের ক্লাবের পাশাপাশি বিভিন্ন পারিবারিক পূজার ক্ষেত্রেও সাবেকি রূপের প্রতিমা গড়ার হিড়িক সবচেয়ে বেশি। কলকাতা, হাওড়া ও হুগলির বহু পূজা কমিটি ইতোমধ্যে একচালার প্রতিমার অর্ডার দিয়ে গোডাউনে কাজ শুরু করিয়ে দিয়েছে। প্রতিমার কাঠামোতে বিচালি ও মাটির প্রলেপ দিয়ে পূর্ণ রূপ দেওয়ার কাজ এখন তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *