মৃত্যুদণ্ডে বদল আসছে? ফাঁসির বিকল্প নিয়ে বড় সিদ্ধান্ত শীর্ষ আদালতের

মৃত্যুদণ্ডে বদল আসছে? ফাঁসির বিকল্প নিয়ে বড় সিদ্ধান্ত শীর্ষ আদালতের

ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের প্রচলিত পদ্ধতি হিসেবে ফাঁসি বহাল রাখল সুপ্রিম কোর্ট। মৃত্যুদণ্ড কার্যকরের সময় বন্দির যন্ত্রণা কমানো এবং তার মর্যাদা রক্ষার দাবিতে ফাঁসি বাদ দিয়ে ইনজেকশন, গুলি বা বিদ্যুৎস্পৃষ্ট করার মতো বিকল্প পদ্ধতির আর্জি জানিয়ে একাধিক মামলা দায়ের করা হয়েছিল। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ সেই সমস্ত আবেদন খারিজ করে দিয়েছে। আদালত জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ফাঁসির বিকল্প হিসেবে অন্য কোনো কম বেদনাদায়ক পদ্ধতি নির্দিষ্ট করে দেওয়ার মতো পর্যাপ্ত বা নির্ভরযোগ্য প্রমাণ নেই।

তবে এই রায়ের পরেও আলোচনার দরজা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়নি। আদালত স্পষ্ট করেছে, এই রায় কেন্দ্রকে বর্তমান পদ্ধতি নিয়ে পূর্ণাঙ্গ পর্যালোচনা করা বা এমন কোনো বিকল্প পদ্ধতি খতিয়ে দেখা থেকে বিরত রাখে না যা ভবিষ্যতে যন্ত্রণা কমাতে পারে। নির্ভরযোগ্য প্রমাণের ভিত্তিতে প্রস্তাবিত বিকল্প পদ্ধতিতে যন্ত্রণা কম হলে এবং বন্দির মর্যাদা সুরক্ষিত হলে সরকার তা ভেবে দেখতে পারে। আপাতত দেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় ‘বিরলতমের মধ্যে বিরল’ মামলায় ফাঁসির মাধ্যমেই মৃত্যুদণ্ড কার্যকর করার নিয়ম বহাল রইল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *