টক্সিকের নগ্নতা নিয়ে বিতর্কের মাঝেই মাতৃভাষা নিয়ে বড় বার্তা যশের! কর্নাটকের রোষানাল কাটিয়ে কি ফিরল ভাগ্য?

দক্ষিণী সুপারস্টার যশের আসন্ন সিনেমা ‘টক্সিক’-এর প্রোমোতে নগ্নতা ও রগরগে দৃশ্য নিয়ে কর্নাটকে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। এমনকি ক্যামেরার সামনে নগ্ন হওয়ার জেরে অভিনেতাকে রাজ্য থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকিও দিয়েছিলেন ক্ষুব্ধ একাংশ। তবে সব সমালোচনার মাঝেও জনপ্রিয় টক শো ‘আপ কি আদালত’-এ সঞ্চালক রজত শর্মার কন্নড় উচ্চারণ শুধরে দিয়ে নজর কেড়েছেন যশ। ভাষার প্রতি তাঁর এই শ্রদ্ধা ও আবেগ দেখে ক্ষোভ ভুলে কর্নাটকের বাসিন্দারা তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
অন্যদিকে, পর্দায় নায়িকাদের সঙ্গে যশের এই ঘনিষ্ঠ দৃশ্য বা নগ্নতা নিয়ে তাঁর ব্যক্তিগত সংসারে অশান্তির গুঞ্জন রটেছিল। এই বিষয়ে মুখ খুলে যশ স্পষ্ট জানিয়েছেন, তাঁর স্ত্রী রাধিকা পেশাদার অভিনেত্রী হওয়ায় বিষয়টি বুঝতে পেরেছেন। দৃশ্যগুলি নিয়ে সামান্য অস্বস্তি থাকলেও রাধিকা তাঁকে পুরোপুরি বিশ্বাস করেন এবং এটিকে কাজের অংশ হিসেবেই দেখছেন। অভিনেতার এই দুই সাফাইয়ের পর থেকেই সামাজিক মাধ্যমে ‘টক্সিক’-কে ঘিরে ফের জোরালো আলোচনা শুরু হয়েছে।