“এমন পরিবর্তন চাইনি!” বিজেপির আশ্বাসে এলাকায় ফিরতেই প্রাক্তন TMC কাউন্সিলরের বাড়িতে তাণ্ডব, রণক্ষেত্র DPL কলোনি

“এমন পরিবর্তন চাইনি!” বিজেপির আশ্বাসে এলাকায় ফিরতেই প্রাক্তন TMC কাউন্সিলরের বাড়িতে তাণ্ডব, রণক্ষেত্র DPL কলোনি

পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ডিপিএল কলোনিতে রবিবার রাতে এক রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বিজেপি বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘোড়ুইয়ের আশ্বাসে দীর্ঘদিন নিখোঁজ থাকা ৩৯ নম্বর ওয়ার্ডের প্রভাবশালী প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শশাঙ্কশেখর মণ্ডল ও তাঁর দাদা এলাকায় ফেরেন।

কিন্তু অতীতে তাঁদের কথিত অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী রাতের অন্ধকারে তাঁদের ফেরার খবর পেতেই ক্ষোভে ফেটে পড়েন। উত্তেজিত সাধারণ মানুষ ও স্থানীয় বিজেপি কর্মীরা প্রাক্তন কাউন্সিলরকে তাড়া করেন এবং তাঁর ঘরের আসবাবপত্র ভাঙচুর চালান।

পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। জনতার তাণ্ডব ও বিক্ষোভ সামলাতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে এলাকা শান্ত করে। সোমবার সকালেও এলাকায় চরম উত্তেজনা ও থমথমে ভাব থাকায় নিরাপত্তার স্বার্থে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *