নেপালে প্রলয়ঙ্কারী হড়পা বান: ৬০০-র কাছাকাছি মৃত্যু, নতুন করে চোখ রাঙাচ্ছে কোশি নদী!

নেপালে প্রলয়ঙ্কারী হড়পা বান: ৬০০-র কাছাকাছি মৃত্যু, নতুন করে চোখ রাঙাচ্ছে কোশি নদী!

ভয়াবহ হড়পা বাণে বিপর্যস্ত নেপালে মৃত্যুর সংখ্যা লাফিয়ে বেড়ে প্রায় ৬০০ জনে দাঁড়িয়েছে এবং নিখোঁজ রয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। দুর্গম পার্বত্য এলাকা থেকে একের পর এক মরদেহ উদ্ধারের ফলে এই প্রাণহানির সংখ্যা দ্রুত বাড়ছে। রেড ক্রসের তথ্য অনুযায়ী, এই প্রাকৃতিক বিপর্যয়ে ৯০ হাজারেরও বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে ভারত ও চিনের কাছে ৪২টি বেইলি সেতু নির্মাণের জরুরি সাহায্য চেয়েছে নেপাল সরকার। পাশাপাশি, প্রতিবেশী দেশের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যেই দুই দফায় ত্রাণসামগ্রী পাঠিয়েছে ভারত।

এমন পরিস্থিতির মধ্যেই নেপালে নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার দেশটির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, বিপজ্জনক কোশি নদী এলাকায় ফের কাদা মেশানো জলের স্তর বৃদ্ধি পাচ্ছে। এই আশঙ্কার জেরে কোশি ও ত্রিশূলী নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা এবং নিয়োজিত উদ্ধারকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, নেপালে আটকে থাকা বা নিখোঁজ ভারতীয়দের বিষয়েও উদ্বেগ রয়েছে, যদিও তিব্বত সীমান্ত ও সংলগ্ন এলাকার বহু ভারতীয়কে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন ও ধংসস্তূপে পরিণত হওয়া অঞ্চলগুলিতে উদ্ধারকাজ বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *