বাড়িতে ঢুকে বিস্কুটের কৌটো চুরি! হনুমানকে গুলি করে খুনের ঘটনায় গ্রেপ্তার গৃহস্থ

বাড়িতে ঢুকে বিস্কুটের কৌটো চুরি! হনুমানকে গুলি করে খুনের ঘটনায় গ্রেপ্তার গৃহস্থ

বাঁকুড়ার জয়পুর থানার রাজগ্রামে একটি বাড়িতে ঢুকে বিস্কুটের কৌটো নিয়ে পালানোর সময় হনুমানকে গুলি করে খুন করার অভিযোগ উঠল এক গৃহস্থের বিরুদ্ধে। বেশ কিছুদিন ধরে এলাকায় হনুমানের উৎপাতে অতিষ্ঠ ছিলেন বাসিন্দারা। শুক্রবার একটি হনুমান ঘরের ভেতর ঢুকে বিস্কুটের কৌটো নিয়ে বেরোনোর চেষ্টা করলে, ক্ষিপ্ত হয়ে এয়ারগান দিয়ে গুলি চালান বাড়ির এক সদস্য। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে প্রাণীটির মৃত্যু হয়।

গুলির শব্দে স্থানীয়রা জড়ো হন এবং খবর দেওয়া হয় বন দপ্তর ও থানায়। পুলিশ মৃত হনুমানটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুর রেঞ্জ অফিসে পাঠায় এবং অভিযুক্ত গৃহস্থকে গ্রেপ্তার করে। বন্যপ্রাণী আইন লঙ্ঘনের অভিযোগে তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। এই নৃশংস ঘটনায় স্থানীয় মহলে তীব্র চাঞ্চল্য ও প্রশ্ন উঠেছে যে, কেবল বিস্কুটের কৌটো রক্ষা করতে একটি প্রাণীকে হত্যা করা কতটা আইনগত ও মানবিক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *