চোখ কপালে তুলবে! পাচারের আগেই কোটি টাকার কফ সিরাপে চলল রোড রোলার, কড়া হুঙ্কার মুখ্যমন্ত্রীর

চোখ কপালে তুলবে! পাচারের আগেই কোটি টাকার কফ সিরাপে চলল রোড রোলার, কড়া হুঙ্কার মুখ্যমন্ত্রীর

নেশামুক্ত বাংলা গড়ার ডাক দিয়ে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পাচারের আগেই প্রায় দুই লক্ষ নিষিদ্ধ কাশির সিরাপ ধ্বংস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বালুরঘাট পুলিশ সুপার অফিসের সামনে নিজে রোড রোলার চালিয়ে এই বিপুল পরিমাণ ফেন্সিডিল গুঁড়িয়ে দেন তিনি। এই অভিযানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, সীমান্ত এলাকায় অপরাধমূলক কারবার বরদাস্ত করা হবে না এবং এর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

পুলিশ ও বিএসএফের যৌথ প্রচেষ্টায় এই বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বিগত দিনে সীমান্ত এলাকায় সমন্বয়হীনতা থাকলেও গত চার মাসে যৌথ অভিযানের ফলে বড় সাফল্য মিলেছে। এই ধরনের কারবারের সঙ্গে যুক্তদের দীর্ঘমেয়াদি জেলের মেয়াদ ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বালুরঘাটের এই প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি একাধিক সরকারি প্রকল্প নিয়ে পর্যালোচনামূলক বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *