সুইচ অফ তবুও মিটমিট করছে LED বাল্ব? ভূতুড়ে কাণ্ড নয়, লুকিয়ে আছে বড় বিপদের ঝুঁকি!

সুইচ অফ তবুও মিটমিট করছে LED বাল্ব? ভূতুড়ে কাণ্ড নয়, লুকিয়ে আছে বড় বিপদের ঝুঁকি!

রাতে ঘরের সুইচ বন্ধ করার পরও কি আপনার LED বাল্বটি হালকা জ্বলছে বা মিটমিট করছে? অন্ধকার ঘরে এই দৃশ্য দেখে অনেকেই ভূতুড়ে কোনো ঘটনা ভেবে ভুল করেন, তবে এর পেছনে আসল কারণ ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের ত্রুটি। মূলত ভুল ওয়্যারিংয়ের কারণে সুইচ বন্ধ করার পরও ফেজ তার সরাসরি বাল্বের সাথে যুক্ত থেকে যায়। এছাড়া সুইচের ছোট ইন্ডিকেটর লাইট কিংবা বাল্বের ভেতরের ক্যাপাসিটরে জমে থাকা চার্জের কারণেও এমনটা ঘটে থাকে।

বাহ্যিকভাবে এটি সামান্য মনে হলেও এটি আপনার অজান্তেই বিদ্যুতের বিল বাড়িয়ে দিচ্ছে। সারারাত এভাবে বাল্ব জ্বলে থাকলে মাসের শেষে অতিরিক্ত ইউনিট যোগ হয়। তারচেয়েও বড় কথা, এই প্রচ্ছন্ন লিকেজ কারেন্ট ও আসাম্পূর্ণ সংযোগ থেকে যেকোনো সময় ভয়াবহ শর্ট সার্কিট বা আগুন লাগার বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই এমন সংকেত পেলে অবহেলা না করে দ্রুত একজন দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে বাড়ির ফেজ, নিউট্রাল ও ওয়্যারিং পরীক্ষা করানো জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *