‘সুরক্ষিত ও উন্নত বাংলা’, মোদী-শাহদের মেগা মাস্টারপ্ল্যান ফাঁসে বড় দাবি দিলীপের

‘সুরক্ষিত ও উন্নত বাংলা’, মোদী-শাহদের মেগা মাস্টারপ্ল্যান ফাঁসে বড় দাবি দিলীপের

রাজ্যের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি পশ্চিমবঙ্গের অর্থনৈতিক বিকাশে একাধিক মেগা পরিকল্পনা হাতে নিয়েছে বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকার। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের দাবি, সরকারের এই নীতির ফলে রাজ্যে পুনরায় শিল্পপতিদের বিনিয়োগের আস্থা ফিরে এসেছে।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, স্বাধীনতার পরবর্তী পাঁচ দশকে পিছিয়ে পড়লেও এবার সেই পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটছে। বিশ্বজুড়ে বাংলার ভাবমূর্তির ওপর ভরসা রেখে বহু শিল্পপতি এখানে শুধু শিল্প-কারখানাই নয়, আন্তর্জাতিক মানের হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় গড়ে তুলতেও আগ্রহী হচ্ছেন। দীর্ঘদিন পর রাজ্যবাসী নিজেদের মতো করে বঙ্গ পুনর্গঠনের যে সুযোগ চেয়েছিলেন, তা এই সরকারের মাধ্যমেই সম্ভব হচ্ছে।

রাজ্যে দুর্নীতি ও সহিংসতা বন্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বলে জানান পঞ্চায়েত মন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এক স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে সব মন্ত্রীরা নিবেদিতভাবে কাজ করছেন।

আইন-শৃঙ্খলা ও সীমান্ত নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ডবল ইঞ্জিন’ সরকারের সহায়তায় রাজ্য দ্রুত বদলাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ধারাবাহিক নজরদারি ও সহযোগিতায় পশ্চিমবঙ্গ খুব শীঘ্রই দেশের সবচেয়ে সুরক্ষিত রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করবে বলে তিনি আশ্বস্ত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *