মাথার দাম ৭ লাখ! জঙ্গলমহলে গোপন ডেরায় হানা, গ্রেপ্তার দোর্দণ্ডপ্রতাপ মাওবাদী দম্পতি

মাথার দাম ৭ লাখ! জঙ্গলমহলে গোপন ডেরায় হানা, গ্রেপ্তার দোর্দণ্ডপ্রতাপ মাওবাদী দম্পতি

জঙ্গলমহলে মাওবাদী নেটওয়ার্ক চুরমার করতে আবারও বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশ। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে গভীর রাতে স্পেশাল টাস্ক ফোর্সের (STF) মেগা অপারেশনে ধরা পড়ল দোর্দণ্ডপ্রতাপ মাওবাদী দম্পতি রাজু মাহাতো ও মালতী মুর্মু। রাজ্য পুলিশের তালিকায় দু’জনের মাথার ঝুলছিল মোট ৭ লাখ টাকার পুরস্কার।

সরবেড়িয়া গ্রামে গভীর রাতের অভিযান

সম্প্রতি পটাশপুর থেকে ১ কোটি টাকার ইনামঘোষিত শীর্ষ মাওবাদী নেতা অসীম মণ্ডল ওরফে ‘আকাশ’ গ্রেপ্তার হওয়ার পরই তদন্তের গতি বাড়ে। গোয়েন্দারা জানতে পারেন, শালবনি থানার লালগেড়িয়া অঞ্চলের সরবেড়িয়া গ্রামে গা-ঢাকা দিয়ে রয়েছে আকাশের অত্যন্ত ঘনিষ্ঠ এই দম্পতি।

শনিবার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সরবেড়িয়া গ্রামটি চারদিক থেকে ঘিরে ফেলে এসটিএফ-এর বিশেষ দল। অতর্কিত এই হামলায় পালানোর কোনো সুযোগ না পেয়ে ধরা পড়ে যায় দু’জনই।

ধৃত মাওবাদী দম্পতির পরিচয় ও পুরস্কারের পরিমাণ:

  • রাজু মাহাতো (ওরফে পতিত পবন মাহাতো / মঙ্গল): মাথার দাম ৫ লাখ টাকা
  • মালতী মুর্মু (ওরফে মালা): মাথার দাম ২ লাখ টাকা
  • মোট ঘোষিত ইনাম: ৭ লাখ টাকা

‘আকাশ’কে জেরা করেই মিলল সূত্র

দীর্ঘ চার দশক ধরে মাওবাদী সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে সক্রিয় থাকা অসীম মণ্ডল ওরফে ‘আকাশ’ অসুস্থতার কারণে চিকিৎসার খরচ জোগাড় করতে পটাশপুরে এসেছিলেন। সেখান থেকে গ্রেপ্তারের পর তাঁকে লাগাতার জেরার মুখেই উঠে আসে রাজু ও মালতীর নাম।

৭ লাখ টাকার ইনামঘোষিত এই দম্পতিকে ভবানীভবনে এনে মুখোমুখি জেরার প্রস্তুতি নিচ্ছেন তদন্তকারীরা। জঙ্গলমহলে মাওবাদীদের পুরানো সংগঠনকে নতুন করে সক্রিয় করার চেষ্টা এবং তাঁদের গোপন আর্থিক লেনদেনের উৎস কোথায়, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *