“অপরাধী হলে ছাড় নয়!” নারায়ণস্বরূপ নিগমকে নিয়ে বড় দাবি অভয়ার বাবার

“অপরাধী হলে ছাড় নয়!” নারায়ণস্বরূপ নিগমকে নিয়ে বড় দাবি অভয়ার বাবার

আরজি কর কাণ্ডের (RG Kar Case) বিভাগীয় তদন্ত প্রক্রিয়া নতুন করে গতি পেতেই চড়ছে প্রশাসনিক পারদ। স্বাস্থ্যদপ্তরের অন্দরে শুরু হওয়া উচ্চপর্যায়ের এই তদন্তে তৎকালীন প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণস্বরূপ নিগমের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। এই প্রেক্ষাপটে মুখ খুলে নির্যাতিতা ‘অভয়া’র বাবা সাফ জানিয়ে দিলেন, অপরাধ প্রমাণিত হলে পদের তোয়াক্কা না করে স্বাস্থ্যসচিবেরও কঠোর শাস্তি হওয়া উচিত।

স্বাস্থ্য ভবনে অভয়ার মা-বাবা সম্প্রতি স্বাস্থ্য ভবনে গঠিত বিশেষ তদন্ত কমিটির মুখোমুখি হন অভয়ার মা ও বাবা। ২০২৪ সালের ৯ আগস্টের কালরাতে আরজি কর হাসপাতালে ঠিক কী ঘটেছিল, সেই বিষয়ে নিজেদের বক্তব্য ও তথ্য জমা দেন তাঁরা। তদন্তের ধরন নিয়ে সন্তোষ প্রকাশ করে অভয়ার বাবা জানান, এটি সাধারণ খোঁজখবর নয়, বরং একটি পূর্ণাঙ্গ বিভাগীয় তদন্ত। ফলে এখানে কারও বিরুদ্ধে গাফিলতি বা অপরাধ প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী কড়া প্রশাসনিক পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

“অপরাধী হলে ছাড় নয়”, তোপ অভয়ার বাবার ঘটনার সময় স্বাস্থ্যদপ্তরের শীর্ষ পদে থাকা নারায়ণস্বরূপ নিগমকে ঘিরে জুনিয়র চিকিৎসকদের ক্ষোভ দীর্ঘদিনের। আন্দোলনের সময় থেকেই তাঁর অপসারণের দাবি উঠেছিল। এবার স্বাস্থ্য ভবনের তদন্তে তাঁর নাম উঠে আসায় অভয়ার বাবার স্পষ্ট বক্তব্য, “উনি যদি অপরাধী হন বা ঘটনার সঙ্গে যুক্ত থাকেন, তবে উনিও শাস্তি পাবেন।” পদ বা প্রভাবের ভিত্তিতে কাউকে আড়াল করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

পুরনো ফাইল খোলায় স্বস্তি নির্যাতিতার পরিবারে দীর্ঘদিন ঝুলে থাকার পর আরজি কর সংক্রান্ত তদন্ত ফের শুরু হওয়ায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছে পরিবার। অভয়ার বাবার অভিযোগ, তৎকালীন সরকারের সময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। তবে বর্তমানে নতুন করে পুরনো নথি খতিয়ে দেখা এবং তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করার পদক্ষেপকে ইতিবাচক হিসেবেই দেখছেন তাঁরা।

এখন নজর স্বাস্থ্য ভবনের তদন্ত কমিটির রিপোর্টের দিকে—অভিযুক্তদের বিরুদ্ধে কী তথ্য উঠে আসে এবং তার ভিত্তিতে প্রশাসন কী চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *