ব্যারাকপুরে থামবে মা তারা এক্সপ্রেস! জেনে নিন সময়সূচি, চরম স্বস্তিতে তারাপীঠের পুণ্যার্থীরা
September 22, 20269:42 am

ব্যারাকপুর ও সংলগ্ন এলাকার রেলযাত্রীদের জন্য এলো বড় সুখবর। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার ব্যারাকপুর স্টেশনে পরীক্ষামূলকভাবে দেওয়া হচ্ছে ১৩১৮৭/১৩১৮৮ শিয়ালদহ-রামপুরহাট মা তারা এক্সপ্রেসের স্টপেজ। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে পূর্ব রেলের এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে।
ট্রেনের নতুন সময়সূচী:
- ১৩১৮৭ শিয়ালদহ-রামপুরহাট মা তারা এক্সপ্রেস (আপ): প্রতিদিন সকাল ৭টা ৪১ মিনিটে ব্যারাকপুর স্টেশনে পৌঁছাবে এবং ১ মিনিট বিরতির পর ৭টা ৪২ মিনিটে ছেড়ে যাবে।
- ১৩১৮৮ রামপুরহাট-শিয়ালদহ মা তারা এক্সপ্রেস (ডাউন): ফেরার পথে প্রতিদিন বিকেল ৫টা ৫৩ মিনিটে ব্যারাকপুরে আসবে এবং ৫টা ৫৪ মিনিটে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দেবে।
যাত্রীদের জন্য বড় সুবিধা: তারাপীঠ দর্শনে যাওয়ার জন্য এতদিন ব্যারাকপুর ও আশেপাশের মানুষকে নৈহাটি, ব্যান্ডেল কিংবা শিয়ালদহ গিয়ে ট্রেন ধরতে হতো। ব্যারাকপুর স্টেশনে এই ট্রেন থামায় সময় ও ভোগান্তি—দুই-ই অনেকটাই কমবে।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে যাত্রীদের চাহিদা ও টিকিট বিক্রির ওপর নজর রেখে এই পরীক্ষামূলক স্টপেজটি চালু করা হচ্ছে। রেলের এই পদক্ষেপে ভীষণ খুশি স্থানীয় বাসিন্দারা।