দুর্গাপূজোয় সুখবর! দক্ষিণ-পূর্ব রেলে একাধিক স্পেশাল ট্রেন, দেখুন রুট ও সময়সূচি

দুর্গাপূজোয় সুখবর! দক্ষিণ-পূর্ব রেলে একাধিক স্পেশাল ট্রেন, দেখুন রুট ও সময়সূচি

আসন্ন দুর্গাপূজোয় উৎসবের মরশুমে যাত্রীদের উপচে পড়া ভিড় সামলাতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। পুজোয় সাধারণ মানুষের যাতায়াত সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে একগুচ্ছ ‘পুজো স্পেশাল’ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। সম্প্রতি রেলের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই সমস্ত ট্রেনের বিস্তারিত সময়সূচি ঘোষণা করা হয়েছে।

প্রতিবছর দুর্গাপূজোর দিনকয়েক আগে থেকে টানা প্রায় দেড় মাস ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেন প্রচুর মানুষ। ফলে স্বাভাবিকভাবেই ট্রেনগুলিতে টিকিটের প্রচণ্ড চাহিদা তৈরি হয়। সেই ভোগান্তি এড়াতেই আগেভাগে অতিরিক্ত ট্রেনের বন্দোবস্ত করেছে রেল কর্তৃপক্ষ।

রাঁচি–আজমীর স্পেশাল (০৯৬২০ / ০৯৬১৯):

  • ০৯৬২০ রাঁচি–আজমীর স্পেশাল: ৪ অক্টোবর, ২০২৬ থেকে ২৯ নভেম্বর, ২০২৬ পর্যন্ত প্রতি রবিবার নিয়মিত যাত্রা করবে।
  • ০৯৬১৯ আজমীর–রাঁচি স্পেশাল (ফিরতি রুট): ২ অক্টোবর, ২০২৬ থেকে ২৭ নভেম্বর, ২০২৬ পর্যন্ত প্রতি শুক্রবার চালানো হবে।

সাঁতরাগাছি–আহমেদাবাদ স্পেশাল (০২৮৩৪ / ০২৮৩৩):

  • ০২৮৩৪ সাঁতরাগাছি–আহমেদাবাদ স্পেশাল: ২০ সেপ্টেম্বর, ২০২৬ (রবিবার) রাত ১২:১৫ মিনিটে সাঁতরাগাছি থেকে রওনা হয়ে ২১ সেপ্টেম্বর (সোমবার) দুপুর ১:৫০ মিনিটে আহমেদাবাদ পৌঁছাবে।
  • ০২৮৩৩ আহমেদাবাদ–সাঁতরাগাছি স্পেশাল: ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ২:২৫ মিনিটে আহমেদাবাদ ছেড়ে ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভোর ৩:৩০ মিনিটে সাঁতরাগাছি পৌঁছাবে।

কোথায় কোথায় থামবে? দক্ষিণ-পূর্ব রেলের আওতাধীন খড়গপুর, টাটানগর, চক্রধরপুর, রাউরকেল্লা এবং ঝাড়সুগুডা স্টেশনে এই স্পেশাল ট্রেনগুলির নিয়মিত স্টপেজ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *