“মহিলাদের দিকে আঙুল তুললে ভেঙে দিন!” কোচবিহারে পুলিশকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
September 22, 20267:18 pm

উত্তরবঙ্গ সফর শুরু করেই কড়া মেজাজে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার প্রথম কোচবিহারে পৌঁছে পুলিশ ও প্রশাসনকে স্পষ্ট বার্তা দিলেন তিনি। নারী সুরক্ষা, দুর্নীতি দমন এবং অবৈধ পাচার রোখায় একগুচ্ছ কড়া নির্দেশ দেওয়ার পাশাপাশি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।
ডেইলিহান্ট আপডেট: কোচবিহার থেকে মুখ্যমন্ত্রীর প্রধান বার্তাগুলি
- নারী সুরক্ষায় কড়া হুঁশিয়ারি: পকসো (POCSO) মামলায় তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে চলবে। সাহেবগঞ্জের নাবালিকার মর্মান্তিক ঘটনার কথা উল্লেখ করে পুলিশকে মুখ্যমন্ত্রীর নির্দেশ— “ছোট বাচ্চা, বোন বা মহিলাদের দিকে কেউ কু-নজরে আঙুল তুললে, সেই আঙুল ভেঙে দিতে হবে। পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
- পাচার ও সিন্ডিকেটরাজ বন্ধে কড়া নির্দেশ: আসাম থেকে অবৈধ কয়লা বা সুপারি পাচার রুখতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। স্পষ্ট বার্তা দেন, “কোনো বেনিফিশারির থেকে টাকা তুললেই জেলে যেতে হবে।” বন্ধ করতে হবে সীমান্ত এলাকায় আফিম বা গাজার বেআইনি চাষ।
- কোচবিহারের উন্নয়ন ও বিমানবন্দর: নিশীথ প্রামাণিককে সঙ্গে নিয়ে মদনমোহন মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। জানান, আগামী ২৮ তারিখ কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নায়ডু রাজ্যে আসছেন, সে সময় কোচবিহার বিমানবন্দর নিয়ে আলোচনা হবে। পুজোর আগেই রাস্তা মেরামত ও এনএইচ সম্প্রসারণের কাজ শেষ করার আশ্বাস দেওয়া হয়েছে।
- স্বাস্থ্য পরিকাঠামোয় ক্ষোভ: কোচবিহার মেডিকেল কলেজে স্নায়ুরোগ ও হৃদরোগ বিশেষজ্ঞ না থাকা নিয়ে পূর্বতন বাম ও তৃণমূল আমলকে কড়া ভাষায় বিঁধেছেন মুখ্যমন্ত্রী।
- রাজবংশী সমাজের জন্য ঘোষণা: রাজবংশীদের ভোটের কথা স্মরণ করে শুভেন্দু জানান, তাঁদের সব দাবি আলোচনার মাধ্যমে সমাধান হবে। পাশাপাশি রাজবংশী ভাষার অ্যাকাডেমির জন্য ৫০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেন তিনি।