গ্রাম দত্তক নিল পুলিশ

গ্রাম দত্তক নিল পুলিশ

এবার জঙ্গলমহলের পিছিয়ে পড়া বাগডুবি গ্রামটিকে দত্তক  নিল জেলা পুলিশ। বাঁকুড়া জেলা পুলিশের ‘সেবা সংকল্প অভিযান’-কর্মসূচিতে এই কাজ হবে। জানা গিয়েছে, গ্রামের বেহাল রাস্তা ও পানীয় জলের সঙ্কট দূর করার পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়নেও কাজ করা হবে। এর পাশাপাশি বাসিন্দারা যাতে সরকারি প্রকল্পের সুবিধা পান সে বিষয়েও নজর রাখা হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *