কেজরিওয়ালের নীতিতে ক্ষোভ, আপ ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কড়সহ একাধিক শীর্ষ নেতা! – এক ঝলক

কেজরিওয়ালের নীতিতে ক্ষোভ, আপ ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কড়সহ একাধিক শীর্ষ নেতা! – এক ঝলক

একঝলক ডেস্ক:

আম আদমি পার্টিতে (আপ) ফের বড়সড় ভাঙন দেখা দিয়েছে। রাঘব চাড্ডাসহ শীর্ষ নেতাদের দলত্যাগের পর এবার অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গ ছাড়লেন দলের জাতীয় মুখপাত্র ও আইনজীবী প্রিয়াঙ্কা কক্কড়। শনিবার দিল্লির প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব, রাজীব শুক্লা এবং পবন খেরার উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগ দেন। তাঁর সঙ্গে আপ নেতা রজত রাকেশ ট্যান্ডন এবং প্রাক্তন বিধায়ক শ্যাম সুন্দর শর্মাও কংগ্রেসে শামিল হয়েছেন। টিভি বিতর্কে আপের অত্যন্ত পরিচিত মুখ প্রিয়াঙ্কা কক্কড়ের এই দলবদল দিল্লির রাজনৈতিক অঙ্গনে কেজরিওয়াল শিবিরের জন্য একটি বিরাট ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

দলত্যাগের কারণ হিসেবে প্রিয়াঙ্কা আপ নেতৃত্বের নীতিগত বিচ্যুতিকে দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, ‘গাড়ি বা বাংলো না নেওয়ার’ আদর্শ দিয়ে যাত্রা শুরু করলেও আপ নেতারা এখন ব্যক্তিগত যাতায়াতে চপার ব্যবহার করছেন। যোগ্য ও অভিজ্ঞ কর্মীদের মর্যাদা না দিয়ে বাইরের লোকদের বড় বড় পদ ও সুবিধা দেওয়ারও তোপ দাগেন তিনি। একটি পরিচ্ছন্ন, প্রগতিশীল ও নিরাপদ দিল্লি গড়ার লক্ষ্যেই তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন বলে জানান। একইসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দেশের একমাত্র বিশ্বাসযোগ্য নেতা হিসেবে উল্লেখ করে তাঁর দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রিয়াঙ্কা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *