‘লাশও ফিরতে দেবে না বাংলাদেশ’! বিস্ফোরক মন্তব্য বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের
October 9, 20269:07 am

কলকাতার মহাজাতি সদনে ‘শিকল ভাঙার গল্প’ অনুষ্ঠানে যোগ দিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বাংলাদেশ থেকে বিতাড়িত লেখিকা তসলিমা নাসরিন। ভারতের বাকস্বাধীনতার প্রশংসা করে তিনি জানান, বাংলাদেশে তাঁর আর কোনোদিন ফেরা সম্ভব নয়।
তসলিমা ক্ষোভ প্রকাশ করে বলেন, মৃত্যুর পরও হয়তো তাঁর মরদেহ বাংলাদেশে নিয়ে যেতে দেওয়া হবে না। বাংলাদেশের সব সরকারই মৌলবাদী ও জঙ্গিদের প্রশ্রয় দিয়ে এসেছে বলে গুরুতর অভিযোগ তোলেন বিতর্কিত এই লেখিকা।