আত্মসমর্পণ না করে সুপ্রিম কোর্টে প্রশান্ত
October 9, 20269:12 am

গত মঙ্গলবার কলকাতা হাইকোর্ট বলেছিল, BDO প্রশান্ত বর্মনকে আজ, বৃহস্পতিবারের মধ্যে আত্মসমর্পণ করতে হবে। সময় বেঁধে দিয়েছিল বিকেল সাড়ে ৩টে পর্যন্ত। কিন্তু সময় পেরিয়ে গেলেও স্বর্ণ ব্যবসায়ীর খুনে অভিযুক্ত প্রশান্ত আত্মসমর্পণ করেননি। উল্টে হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। ইতিমধ্যেই শীর্ষ আদালতে অপসারিত বিডিও মামলা দায়ের করেছেন। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।