সৌদির রিয়াধ বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা! ১০ অক্টোবর পর্যন্ত বিমান বাতিল এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর
October 9, 202610:42 am

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। বিমানবন্দর চত্বরে পরপর একাধিক বিস্ফোরণের বিকট শব্দে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় এবং বিমান পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়।
পরিস্থিতির ভয়াবহতা বিচারে অবিলম্বে রিয়াদগামী সমস্ত উড়ান স্থগিত করেছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। বিবৃতি জারি করে বিমান সংস্থাদ্বয় জানিয়েছে, ১০ অক্টোবর পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে এবং যাত্রীদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।