কাদের পরম বন্ধু হিসেবে মানবেন? জানালেন CM শুভেন্দু
October 9, 202610:40 am

বৃহস্পতিবার মালদার সভায় বড় কথা বলেন CM শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, ‘১৯৫০ সালের পশু হত্যা আইন কার্যকর হবে, কোনও গো মাতার উপর হাত যেন কেউ না উঠায়।’ সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এও বলেন, ‘রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে জাতীয়তাবোধের প্রসার করতে হবে। স্কুলের পাশাপাশি প্রতিটি মাদ্রাসায় ক্লাস শুরুর আগে বাধ্যতামূলকভাবে পুরো বন্দে মাতরম গাইতে হবে। এই নিয়ম মান্যকারীদেরই তিনি নিজের পরম বন্ধু হিসেবে মানব।’