মনোহরা খেতে যান, ছুঁয়ে দেখুন ইতিহাস
October 9, 20269:57 am

এই গ্রামের খ্যাতি তার বিখ্যাত এক মিষ্টির জন্য। উপরে চিনির পাতলা আস্তরণ, ভিতরে ক্ষীর। মনোহরা। মুখে দিলেই মিলিয়ে যায়। জনাই বললেই স্বতঃস্ফূর্ত ভাবে নাম আসে মনোহরার। বর্ধমান কর্ড শাখার জনাই রোড স্টেশন। কলকাতার ভিড়ভাট্টা ছাড়িয়ে যদি বাংলার আনাচ-কানাচ ঘুরতে যাওয়ার বাসনা থাকে তা হলে বেছে নিতে পারেন এই জায়গাটি। এই গ্রামে এলে ঘুরে নিতে পারবেন আশপাশের পুরনো কয়েকটি জমিদার এবং ঐতিহ্যবাহী বাড়ির পুজোও।