কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা, হাই কোর্টের বড় সিদ্ধান্তে ভোটের আগে বাড়ছে ধোঁয়াশা!

কলকাতা পুরসভার ওয়ার্ড সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত মামলায় আপাতত কোনো অন্তর্বর্তী নির্দেশ দিতে অস্বীকার করল কলকাতা হাই কোর্ট। পূর্বে পুরসভায় ১৪৪টি ওয়ার্ড থাকলেও তা বাড়িয়ে ২০৮টি করা হয়েছে, যা নিয়ম ও সঠিক পদ্ধতি মেনে করা হয়নি—এমন অভিযোগ তুলে কসবার এক বাসিন্দা আদালতে মামলা দায়ের করেন। মামলাকারীর অভিযোগ, ওয়ার্ডগুলির ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা ও প্রশাসনিক সামঞ্জস্য সঠিকভাবে বিবেচনা না করেই নতুন সীমানা নির্ধারণ করা হয়েছে। তবে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য এই আবেদন খারিজ করলেও মূল মামলাটি বহাল রেখেছেন। আদালতের স্থগিতাদেশ না থাকায় আসন্ন পুরভোট প্রক্রিয়ায় কোনো প্রশাসনিক বাধা থাকছে না বলেই আইনজীবীদের বড় অংশের ধারণা।
তবে আগামী ডিসেম্বর মাসেই কলকাতায় পুরভোট হতে চলায় এই মামলা ঘিরে আইনি জটিলতা ও রাজনৈতিক আগ্রহ চরম পর্যায়ে পৌঁছেছে। আদালত নির্দেশ দিয়েছে, মামলার গ্রহণযোগ্যতা নিয়ে রাজ্য সরকারকে আগামী ৩ সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে এবং পরবর্তীতে তৃণমূল ও সিপিআইএম-কে ৪ সপ্তাহের মধ্যে তাদের জবাব পেস করতে হবে। আগামী ৬ সপ্তাহ পর এই হাইপ্রোফাইল মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবারের শুনানিতে জট কাটার আশায় রাজনৈতিক মহল অপেক্ষা করলেও, আদালতের এই পদক্ষেপে সব পক্ষের লিখিত বক্তব্য শোনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে কলকাতা পুরভোটের ঠিক আগে ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা থেকেই গেল।