আমন্ত্রণ জানিয়েও ক্লাবে ঝুলল তালা! বিজয়া সম্মিলনীতে গিয়ে চরম অপমানের মুখে বিধায়ক রত্না দেবনাথ

আমন্ত্রণ জানিয়েও ক্লাবে ঝুলল তালা! বিজয়া সম্মিলনীতে গিয়ে চরম অপমানের মুখে বিধায়ক রত্না দেবনাথ

জলহাটি স্পোর্টিং ক্লাবের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গিয়েও চরম বিপত্তির মুখে পড়লেন জলহাটির বিধায়ক রত্না দেবনাথ। নির্ধারিত সময়ে ক্লাবে পৌঁছে তিনি দেখেন দরজায় ঝুলছে তালা। ক্লাবের ভিতরে প্রবেশ করতে না পেরে শেষপর্যন্ত বাধ্য হয়েই বারান্দায় দাঁড়িয়েই অনুগামীদের নিয়ে বিজয়া সম্মিলনী সারতে হয় তাঁকে। এই ঘটনার পরই তৃণমূল কংগ্রেসের একাংশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন বিধায়ক।

ঘটনার নেপথ্যে শাসকদলেরই একাংশের মদত রয়েছে বলে অভিযোগ করেছেন রত্না দেবনাথ। তাঁর দাবি, জলহাটি জুড়ে এখনও প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের প্রভাব ও একচ্ছত্র আধিপত্য বজায় রয়েছে, আর তাঁদের ইন্ধনেই এই অপমানজনক পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। তবে এই ধরনের বাধায় উন্নয়নের কাজ বা জনমানসে জনসংযোগ থামানো যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। গোটা বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশকে খতিয়ে দেখার জন্য জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *