তাসের ঘরের মতো ভেঙে পড়বে গুরুত্বপূর্ণ রেল সেতু? দামোদরের বেহাল দশা দেখে শিউরে উঠলেন মন্ত্রী!

তাসের ঘরের মতো ভেঙে পড়বে গুরুত্বপূর্ণ রেল সেতু? দামোদরের বেহাল দশা দেখে শিউরে উঠলেন মন্ত্রী!

তৃণমূল জমানায় অবাধ বালি চুরির জেরে আসানসোল ও পুরুলিয়ার আদ্রার সংযোগকারী ঐতিহাসিক রেল সেতুটি চরম ঝুঁকির মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে। ছটপুজোর ঘাট পরিদর্শনে গিয়ে দামোদরের ওপর অবস্থিত ওই পুরোনো রেল সেতুর পিলারের ভয়াবহ বেহাল দশা স্বচক্ষে দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। লাগাতার অবৈধ বালি উত্তোলনের ফলে পিলারের গোড়ার মাটি ও বালি সরে গিয়ে সেতুর স্থায়িত্ব মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

পরিস্থিতির গুরুত্ব বুঝে সেতুটির বর্তমান স্বাস্থ্য এবং ভারবহন ক্ষমতা জরুরি ভিত্তিতে খতিয়ে দেখতে ভারতীয় রেল কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠাচ্ছেন আসানসোলের বিধায়ক তথা মন্ত্রী। প্রতিদিন এই গুরুত্বপূর্ণ রেল সেতুর ওপর দিয়ে বহু যাত্রীবাহী ট্রেন চলাচল করায় যেকোনো বড় ধরণের দুর্ঘটনা এড়ানোর জন্য এখনই কঠোর সতর্কতা ও দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *