একই ফ্রেমে ১,১১,১১১ প্রদীপ! বদলের বাংলায় ইতিহাস গড়তে নিউটাউনে কেমন প্রস্তুতি?

রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রথম কালীপুজো ঘিরে প্রস্তুতি এখন তুঙ্গে। দুর্গাপুজোর অভিজ্ঞতার পর প্রশাসন যেমন তৎপর, তেমনই উৎসবেও বড় চমক দিতে প্রস্তুত তিলোত্তমা। শহরের উপকণ্ঠ নিউটাউন মেলা প্রাঙ্গণে এবার আয়োজিত হতে চলেছে বাংলার ইতিহাসের বৃহত্তম দীপাবলি উৎসব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশনায় ও নিউটাউন সনাতনী দুর্গাপুজো কমিটির সৌজন্যে আগামী ৮ ও ৯ নভেম্বর মহাসমারোহে এই আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই ঐতিহাসিক উদ্যাপনের মূল আকর্ষণ হিসেবে প্রাঙ্গণজুড়ে একযোগে প্রজ্জ্বলিত হবে ১, লক্ষ ১১ হাজার ১১১টি মাটি ও ঘিয়ের প্রদীপ। পুজো উদ্যোক্তা বরুণ বিশ্বাস জানিয়েছেন, ৮ নভেম্বর কালীপুজোর আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতার পর ৯ নভেম্বর পরিবেশবান্ধব আতসবাজির প্রদর্শনী রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীসহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে। সমস্ত বাধা পেরিয়ে বদলের বাংলায় এই আলোক উৎসব এক নতুন মাত্রা যোগ করতে চলেছে।