কুর্সি বাঁচাতেই কি ইরানে সেনা হামলার ছক? ট্রাম্পের সঙ্গ নিয়ে চড়ছে নেতানিয়াহুর যুদ্ধের পারদ!

কুর্সি বাঁচাতেই কি ইরানে সেনা হামলার ছক? ট্রাম্পের সঙ্গ নিয়ে চড়ছে নেতানিয়াহুর যুদ্ধের পারদ!

ইজরায়েলের সংসদীয় নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তৈরি হয়েছে রাজনৈতিক জটিলতা। এই পরিস্থিতিতে আরব দলগুলোর সমর্থন না নিয়ে বিরোধী নেতা গাদি আইজেনকোটের সঙ্গে ‘২+২ ফর্মুলা’য় জোট বাঁধার ইঙ্গিত দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। এই চুক্তি অনুযায়ী, প্রথম দুই বছরের জন্য প্রধানমন্ত্রীর পদ নিশ্চিত করতে চলেছেন নেতানিয়াহু। দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ মেটাতে এবং ইহুদি আবেগ ও ভোট ব্যাংক অটুট রাখতে আরব দলগুলোকে এড়িয়ে চলাই শ্রেয় বলে মনে করছে ইজরায়েলি রাজনৈতিক মহল।

সরকার গঠনে ইতিবাচক সংকেত পেতেই ফের ইরান নীতি নিয়ে আগ্রাসী অবস্থান নিতে শুরু করেছেন নেতানিয়াহু। সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইতিমধ্যেই একপ্রস্থ আলোচনা সেরেছেন তিনি। ইজরায়েল ও আমেরিকার মতে, কূটনৈতিক আলোচনার সময় পেরিয়ে গেছে এবং যুদ্ধই এখন একমাত্র পথ। এমনকি মার্কিন ‘টার্গেট লিস্টে’ স্থান পেয়েছে ইরানের বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র ও শীর্ষ নেতৃত্বের নাম। সব মিলিয়ে, নিজের কুর্সি শক্ত করে নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামা বাজাতে চলেছেন কি না, সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক বিশ্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *