কালীপুজোর নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপ, বারুইপুরের মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার!

কালীপুজোয় নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর বারুইপুর পুলিশ
নিজস্ব প্রতিবেদন, বারুইপুর: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রোধ এবং কালীপুজোয় দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ তৎপরতা শুরু করেছে বারুইপুর পুলিশ। উৎসবের দিনগুলিতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে জেলা প্রশাসন অত্যন্ত সতর্ক।
এই লক্ষ্যেই বারুইপুরের গুরুত্বপূর্ণ পুজো মণ্ডপগুলো সরেজমিনে খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা। পরিদর্শন শেষে বারুইপুরের পুলিশ সুপার জানান, এলাকার নামকরা পুজো কমিটিগুলোর ব্যবস্থাপনা পর্যালোচনা করা হয়েছে। মণ্ডপে ঢোকা ও বেরোনোর পথ, অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবক মোতায়েন সংক্রান্ত সার্বিক প্রস্তুতি নিয়ে প্রশাসন সন্তুষ্ট।
পুলিশ সুপার আরও বলেন, ‘আমরা প্রতিটি পুজো উদ্যোক্তার সঙ্গে কথা বলেছি। আশা করছি, দর্শনার্থীরা এবার নির্বিঘ্নে ঠাকুর দেখতে পারবেন এবং উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’