কালীপুজোয় বাজির বাজারে চমক! রাবণ ও পদ্ম বাজির ক্রেজ ছড়াল চারপাশে?

কালীপুজো ও দীপাবলি উপলক্ষে রাজ্যজুড়ে এখন বাজি তৈরির শেষ মুহূর্তের ব্যস্ততা তুঙ্গে। ফুলঝুরি, তারাবাতি, চরকি ও বসন্তপুরীর মতো ঐতিহ্যবাহী বাজির পাশাপাশি এ বছর বাজার কাঁপাচ্ছে একাধিক নতুন বাজি। বিশেষ করে ‘পদ্মফুল বাজি’, ‘গদা বাজি’ এবং ‘রাবণ বাজি’-র মতো অভিনব সংযোজনগুলি ঘিরে ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে। নতুন এসব বাজির চাহিদা তুঙ্গে থাকায় এবার ভালো লাভের আশা করছেন স্থানীয় বাজি ব্যবসায়ীরা।
অন্যদিকে, বাজি তৈরি ও বিক্রির ক্ষেত্রে প্রশাসনের কঠোর নির্দেশিকা ও শব্দমাত্রার নিযম মেনেই প্রস্তুত করা হচ্ছে সমস্ত সামগ্রী। সরকারি নিষেধাজ্ঞা মেনে বাজারে ফানুস বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। নির্দিষ্ট নিয়ম মেনে নতুন ও পুরোনো বাজির পসরা সাজিয়ে জমে উঠেছে এবারের উৎসবের বাজার। সব মিলিয়ে নতুনত্বের ছোঁয়ায় উৎসবের মরসুমে এখন রাজ্যজুড়ে জমজমাট পরিবেশ তৈরি হয়েছে।