বিমান বসুর মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি, শমীক ভট্টাচার্যের ঝোড়ো হাততালি!

বিমান বসুর মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি, শমীক ভট্টাচার্যের ঝোড়ো হাততালি!

 

শিল্পনীতি নিয়ে বিমানের মন্তব্যকে ‘বিলম্বিত বোধোদয়’ আখ্যা শমীকের

নিজস্ব প্রতিবেদন: রাজ্যের শিল্পায়ন ও বাম জমানার শিল্পনীতি নিয়ে বিমান বসুর সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে সরগরম রাজ্য রাজনীতি। শিল্পনীতির ব্যর্থতার দায় প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ওপর চাপানোয় এবং বুদ্ধদেব ভট্টাচার্যের উদ্যোগকে কেবল তা কার্যকর করার প্রয়াস হিসেবে চিহ্নিত করায়, বামফ্রন্ট চেয়ারম্যানকে সাধুবাদ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

বিমান বসুর মন্তব্যকে ‘বিলম্বিত বোধোদয়’ বলে অভিহিত করে শমীক ভট্টাচার্য বলেন, “দেরিতে হলেও এমন সত্যি কথা বলার সাহস দেখিয়েছেন বিমান বসু, সেজন্য তাঁকে অভিনন্দন জানাই।” একই সঙ্গে বাম জমানার সমালোচনা করে শমীক বলেন, তৎকালীন সময়ে বাংলায় এক চরম শিল্পবিরোধী পরিবেশ তৈরি করা হয়েছিল। আদিত্য বিড়লার মতো শিল্পপতিকে নিগৃহীত করে রাজ্যছাড়া করা থেকে শুরু করে কম্পিউটার ও প্রযুক্তির বিরোধিতা—সবকিছুর মূলেই ছিল উগ্র ট্রেড ইউনিয়নবাদ এবং ভুল নীতি।

পাশাপাশি, বিজেপি সভাপতি বর্তমান তৃণমূল সরকারকেও তীব্র আক্রমণ করেন। তাঁর অভিযোগ, রাজ্যে সিন্ডিকেট রাজ, তোলাবাজি এবং ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণেই বিনিয়োগকারীরা আগ্রহ হারিয়েছেন।

তবে রাজ্যের শিল্প সম্ভাবনা নিয়ে আশার বাণী শুনিয়েছেন শমীক ভট্টাচার্য। তিনি জানান, রাজ্য সরকারের সদ্য ঘোষিত শিল্পনীতির পর খুব শীঘ্রই এক ‘যুগান্তকারী’ জমি নীতি প্রকাশ করা হবে। বিজেপির দাবি, এই নতুন নীতি রাজ্যে শিল্প বিনিয়োগের এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *