উপার্জন করেও পকেটে থাকছে না টাকা, সঞ্চয়ের চাবিকাঠি লুকিয়ে বাড়ির উত্তর দিকেই!

উপার্জন করেও পকেটে থাকছে না টাকা, সঞ্চয়ের চাবিকাঠি লুকিয়ে বাড়ির উত্তর দিকেই!

শত পরিশ্রমের পরও মাসের শেষে ব্যাংক ব্যালেন্স শূন্য? অনেক চেষ্টা করেও জলের মতো খরচ হওয়া টাকা কিছুতেই ধরে রাখতে পারছেন না? আধুনিক জীবনে অনেকেরই সাধারণ এক সমস্যা এটি। কঠোর পরিশ্রমের পরেও যখন উপার্জিত অর্থ সঞ্চয় করা যায় না, তখন তার পেছনে লুকিয়ে থাকতে পারে গভীর বাস্তুদোষ। বাস্তুশাস্ত্রবিদদের মতে, আর্থিক অনটন এবং অনাকাঙ্ক্ষিত ব্যয়ের এই সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে আপনার বাড়ির উত্তর দিকেই।

বাস্তুশাস্ত্রে বাড়ির উত্তর দিকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। এই দিকটি মূলত ধনসম্পদ ও ভাগ্যের দেবতা কুবের এবং সুখ-সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর স্থান। একে বলা হয় আর্থিক সমৃদ্ধির মূল প্রবেশদ্বার। উত্তর দিককে বাস্তুর নিয়ম অনুযায়ী সাজিয়ে নিলে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বহুগুণ বেড়ে যায়, যা সরাসরি আর্থিক অবস্থার উন্নতি ঘটায়।

লক্ষ্মী-কুবেরের কৃপা পাওয়ার উপায়

আর্থিক বাধা দূর করতে বাড়ির উত্তর দিকের দেওয়ালে একটি কুবের যন্ত্র স্থাপন করা অত্যন্ত ফলদায়ী। এর পাশাপাশি, এই দিকে মা লক্ষ্মী অথবা গণেশ ঠাকুরের ছবি বা মূর্তি রাখলে অর্থলাভের সম্ভাবনা বাড়ে। বাস্তুমতে, উত্তর দিকটি জল উপাদানের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই এই দিকে একটি ছোট জলের ফোয়ারা বা অ্যাকোয়ারিয়াম রাখা শুভ লক্ষণ। এমনকি কাচের পাত্রে জল দিয়ে তাতে মানিপ্ল্যান্ট রাখলেও ইতিবাচক ফল মেলে। তবে খেয়াল রাখতে হবে, ফোয়ারার জলের প্রবাহ যেন সর্বদাই বাড়ির ভিতরের দিকে থাকে।

অনেকেই ঘরের ভেতর আলমারি বা লকার রাখার ক্ষেত্রে দিক নির্বাচনের ভুল করে বসেন। উত্তর দিকে আলমারি বা টাকার বাক্স এমনভাবে রাখতে হবে, যেন আলমারির দরজা খোলার সময় তার মুখ উত্তর দিকেই থাকে। এতে কুবের দেবের সরাসরি দৃষ্টি পড়ে সম্পদের ওপর, যা সঞ্চয় বাড়াতে সাহায্য করে। এছাড়া, দীর্ঘায়ু ও সমৃদ্ধির প্রতীক হিসেবে একটি পাত্রে জল দিয়ে তাতে তামা বা পিতলের কচ্ছপ রাখা যেতে পারে, যার মুখ থাকবে বাড়ির ভিতরের দিকে।

যে ভুলগুলো ডেকে আনে চরম আর্থিক ক্ষতি

বাস্তু বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, বাড়ির উত্তর দিকে কিছু ভুলের কারণে দেবী লক্ষ্মী রুষ্ট হতে পারেন। এই দিকে ভারী কোনো আসবাবপত্র রাখা একদমই উচিত নয়। উত্তর দিকটি সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। সেখানে ময়লা ফেলার পাত্র বা কোনো ভাঙাচোরা জিনিস জমিয়ে রাখলে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে এবং উপার্জিত অর্থ অপচয় হতে থাকে।

রঙের ক্ষেত্রেও সচেতনতা প্রয়োজন। উত্তর দিকের দেওয়ালে লাল, গাঢ় কমলা কিংবা কালো রঙের ব্যবহার সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে। এই স্থানটিকে সুগন্ধি ধূপ বা কর্পূর দিয়ে নান্দনিক করে তুললে পজিটিভ এনার্জি বাড়ে, যা সঞ্চয়ের পথকে সুগম করে তোলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *