বন্ধুর সঙ্গে ঘনিষ্টতার চাপ দিচ্ছে স্ত্রী, অতিষ্ঠ স্বামীর পুলিশের দ্বারস্থ হওয়ার ঘটনায় শোরগোল
March 30, 20263:09 pm

বেঙ্গালুরুতে এক ব্যক্তির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে যেখানে তিনি তাঁর স্ত্রীর বিরুদ্ধে মানসিক ও যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন। অমৃতহাল্লি থানায় দায়ের করা অভিযোগে ওই ব্যক্তি জানিয়েছেন, তাঁর স্ত্রী কেবল অস্বাভাবিক যৌন চাহিদাই মেটাতেন না, বরং নিজের বান্ধবীর সঙ্গেও তাঁকে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য ক্রমাগত চাপ দিতেন। স্বামীর দাবি, এই বিকৃত মানসিকতা ও দিনের পর দিন চলা অত্যাচারে তিনি বর্তমানে দিশেহারা।
পাশাপাশি ওই ব্যক্তি জানান, স্ত্রী তাঁকে নিয়মিত অশ্লীল ভিডিও পাঠিয়ে উত্যক্ত করেন এবং বিয়ের আগের একাধিক সম্পর্কের কথা বলে মানসিক যন্ত্রণা দেন। গয়না ফেরত না দেওয়া এবং বন্ধুদের সঙ্গে মদ্যপান করে ঘুরে বেড়ানোর মতো বিষয়েও তাঁদের মধ্যে বিবাদ চরমে ওঠে। বর্তমানে স্বামীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।