হারের পর বিস্ফোরক ঈশান কিষাণ! ২০২ রান তাড়া করে কোহলির তাণ্ডবে কুপোকাত হায়দরাবাদ

হারের পর বিস্ফোরক ঈশান কিষাণ! ২০২ রান তাড়া করে কোহলির তাণ্ডবে কুপোকাত হায়দরাবাদ

আইপিএল ২০২৬-এর উদ্বোধনী ম্যাচেই ধামাকা! সানরাইজার্স হায়দরাবাদকে ৬ উইকেটে উড়িয়ে দিয়ে রাজকীয় মেজাজে টুর্নামেন্ট শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে নেতৃত্বের ব্যাটন হাতে নিয়েও দলকে জেতাতে ব্যর্থ হলেন ঈশান কিষাণ।

২০১ রানের পাহাড় গড়েও কেন হারতে হলো? ম্যাচ শেষে হারের সমস্ত দায় ঝেড়ে ফেলে ভুলগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হায়দরাবাদ অধিনায়ক। শুরুতে অভিষেক শর্মা (৭) ও ট্র্যাভিস হেড (১১) দ্রুত প্যাভিলিয়নে ফিরলেও হাল ধরেছিলেন খোদ ঈশান। মাত্র ৩৮ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ক্লাসেনের ৩১ এবং অনিকেত বর্মার ১৮ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ২০০-র গণ্ডি পার করে হায়দরাবাদ।

তবে রান তাড়া করতে নেমে বিরাট কোহলি যেন অন্য গ্রহের ক্রিকেট খেললেন। মাত্র ১৫.৪ ওভারেই ম্যাচ পকেটে পুরে নেয় আরসিবি। কোহলির অপরাজিত ৬৯ এবং দেবদত্ত পাডিক্কালের ঝোড়ো ৬১ রানের সামনে খড়কুটোর মতো উড়ে যায় হায়দরাবাদের বোলিং লাইনআপ।

ম্যাচ শেষে ঈশান কিষাণ বলেন, “প্রথম কয়েক ওভারের পর উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ সহজ হয়ে গিয়েছিল। আমরা শুরুতেই কিছু উইকেট হারিয়ে ফেলেছিলাম, যা আগামীর জন্য সতর্কবার্তা। বিরাট ভাই যেভাবে ব্যাটিং করেছেন, তার কৃতিত্ব দিতেই হবে। তাঁকে দ্রুত ফেরাতে না পারলে আটকানো আসাম্ভব।” নিজের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হলে ঈশানের সাফ জবাব, “ক্যাপ্টেনসি নিয়ে আর কী বলব! প্রথম ম্যাচ হিসেবে এই ভুলগুলো মেনে নেওয়া যায়। তবে পরের ম্যাচে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব।”

পরবর্তী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স বনাম কেকেআর লড়াইয়ের আগে ঈশানের এই হার এবং কোহলির ফর্ম আইপিএলের পারদ চড়াতে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *