মহিলা মুখ্যমন্ত্রীকে রানি বলে কটাক্ষ করে বিপাকে নাসিম শাহ, পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে রেকর্ড জরিমানার মুখে পাক পেসার

মহিলা মুখ্যমন্ত্রীকে রানি বলে কটাক্ষ করে বিপাকে নাসিম শাহ, পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে রেকর্ড জরিমানার মুখে পাক পেসার

পাক পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার মাশুল গুনতে হচ্ছে তারকা বোলার নাসিম শাহকে। পিসিবি-র পক্ষ থেকে তাঁকে ৭২ হাজার মার্কিন ডলার বা প্রায় ৬৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে এর আগে কোনও ক্রিকেটারকে এত বড় অঙ্কের আর্থিক জরিমানার মুখে পড়তে হয়নি।

গত পাকিস্তান সুপার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে মারিয়াম নওয়াজ়কে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি স্বাগত জানানোর একটি ছবি পোস্ট করেন। সেই পোস্টের নিচে নাসিম মন্তব্য করেছিলেন, “ওঁকে কেন সব সময় লর্ডসের রানির মতো সম্মান দেওয়া হয়?” এই মন্তব্য ঘিরেই শুরু হয় তীব্র বিতর্ক। পিসিবি-র পক্ষ থেকে একে সরাসরি শৃঙ্খলাভঙ্গ এবং চুক্তি লঙ্ঘনের শামিল বলে গণ্য করা হয়েছে।

যদিও নাসিম শাহর দাবি ছিল তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, কিন্তু বোর্ড সেই সাফাই মেনে নেয়নি। তাঁর বার্ষিক বেতনের দুই-তৃতীয়াংশই জরিমানা হিসেবে কেটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আমের জামাল রাজনৈতিক মন্তব্যের জন্য জরিমানার মুখে পড়লেও নাসিমের এই জরিমানার অঙ্ক সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। রাজনৈতিক বিতর্কে জড়িয়ে কেরিয়ারের বড় অঙ্কের অর্থ হারাতে চলেছেন এই তরুণ পেসার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *