পিএসএলে শাহিন আফ্রিদির বড় শাস্তি! মাঝরাতেই টিম হোটেলে ঢুকে পড়ল ‘অবাঞ্ছিত’ চারজন

পিএসএলে শাহিন আফ্রিদির বড় শাস্তি! মাঝরাতেই টিম হোটেলে ঢুকে পড়ল ‘অবাঞ্ছিত’ চারজন

পিএসএল ২০২৬ আসরে একের পর এক বিতর্কের মাঝেই এবার চরম অস্বস্তিতে পাকিস্তান ক্রিকেট। লাহোর কালান্দার্স অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির বিরুদ্ধে উঠেছে গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ। টিম হোটেলে নিরাপত্তার কড়াকড়ি উপেক্ষা করে নিজের ঘরে বাইরের চারজন ব্যক্তিকে প্রবেশের অনুমতি দেওয়ায় আফ্রিদিকে পাকিস্তানি মুদ্রায় ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

পাঞ্জাব পুলিশ এবং পিসিবি-র নিরাপত্তা প্রোটোকল ভেঙে শনিবার রাতে জিম্বাবুইয়ের ক্রিকেটার সিকন্দর রাজার পরিচিত চারজন ব্যক্তি আফ্রিদির ঘরে প্রায় তিন ঘণ্টা সময় কাটান। পিসিবি-র উচ্চপদস্থ কর্মকর্তাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও এই ঘটনা ঘটায় ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। লাহোর কালান্দার্স এক বিবৃতিতে জানিয়েছে, দলের শৃঙ্খলা ও নিরাপত্তা প্রোটোকলের প্রতি দায়বদ্ধতা বজায় রাখতেই এই মোটা অঙ্কের জরিমানা করা হলো। এই ঘটনায় পিএসএল-এর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *