২৫ কোটির গ্রিন কেন বল করছেন না? কেকেআর অধিনায়কের বিস্ফোরক অভিযোগের পর মুখ খুললেন অস্ট্রেলিয়ার কোচ

২৫ কোটির গ্রিন কেন বল করছেন না? কেকেআর অধিনায়কের বিস্ফোরক অভিযোগের পর মুখ খুললেন অস্ট্রেলিয়ার কোচ

কেকেআর শিবিরে গ্রিনকে নিয়ে বিতর্ক এবার তুঙ্গে। ২৫ কোটি ২০ লক্ষ টাকার ক্রিকেটার বল না করায় অজিঙ্ক রাহানের করা প্রশ্নের কড়া জবাব দিলেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। একদিকে যখন নাইট অধিনায়ক রাহানে সরাসরি আঙুল তুলেছেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের দিকে, তখন পাল্টা যুক্তি সাজাল অজি বোর্ডও।

কেন বল হাতে দেখা যাচ্ছে না ক্যামেরন গ্রিনকে?

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২২০ রান তুলেও হারতে হয়েছে কলকাতাকে। বোলারদের ব্যর্থতার দিনেও দলের সবথেকে দামি অলরাউন্ডার গ্রিনকে কেন বল দেওয়া হল না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ম্যাচ শেষে ক্ষুব্ধ রাহানে জানান, এই উত্তর কেবল অস্ট্রেলিয়া বোর্ডই দিতে পারবে।

অস্ট্রেলিয়া কোচের পাল্টা দাবি

বিতর্ক বাড়তে দেখে আসরে নামেন অজি কোচ ম্যাকডোনাল্ড। তাঁর মতে, গ্রিনের মতো তিন ফরম্যাটের ক্রিকেটারের ক্ষেত্রে কাজের চাপ সামলানো জরুরি। তিনি সাফ জানিয়ে দেন, গ্রিন বড় অঙ্কের টাকা পাওয়ায় প্রত্যাশা থাকবেই, কিন্তু তাঁর ফিটনেসের কথা মাথায় রেখেই আপাতত বোলিং থেকে দূরে রাখা হয়েছে।

কেকেআর কি সব জানত?

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের দাবি অনুযায়ী, গ্রিনের পিঠের ইনজুরি সম্পর্কে কেকেআর কর্তৃপক্ষকে নিলামের আগেই জানানো হয়েছিল। চিকিৎসকদের পরামর্শ মেনেই তাঁকে ১০-১২ দিন বল করতে নিষেধ করা হয়েছে। চুক্তিবদ্ধ ক্রিকেটার হওয়ায় গ্রিনের খেলার ধরণ নির্ধারণ করার চূড়ান্ত ক্ষমতা যে অজি বোর্ডের হাতেই, তা এই বিতর্কে আরও একবার স্পষ্ট হয়ে গেল। আগামী কয়েকদিনের মধ্যে গ্রিন বল হাতে ফিরবেন কি না, এখন সেদিকেই তাকিয়ে নাইট সমর্থকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *