৮০০ উইকেট আর ২২ বার ধ্বংসলীলা, ক্রিকেট ইতিহাসের সেই অপরাজেয় নক্ষত্র যার রেকর্ড ভাঙা আসাম্ভব

৮০০ উইকেট আর ২২ বার ধ্বংসলীলা, ক্রিকেট ইতিহাসের সেই অপরাজেয় নক্ষত্র যার রেকর্ড ভাঙা অসম্ভব

টেস্ট ক্রিকেটে দাপট ছিল প্রশ্নাতীত। ১৩৩ ম্যাচে ৮০০ উইকেটের পাহাড় আর ২২ বার ম্যাচে ১০ উইকেট নেওয়ার অতিমানবিক কীর্তি। শ্রীজাতীয় কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের এই রেকর্ড আজও ক্রিকেট বিশ্বের কাছে এক বিস্ময়। ১৯৯২ থেকে ২০১০ পর্যন্ত দীর্ঘ ক্যারিয়ারে ২২.৭২ গড়ে উইকেট নিয়ে তিনি হয়ে উঠেছিলেন ব্যাটারদের কাছে মূর্তিমান আতঙ্ক।

মুরালিধরনের সাফল্যের তুরুপের তাস ছিল কবজির অসাধারণ নমনীয়তা এবং জাদুকরী ‘দুসরা’। কেবল এশিয়ার স্পিন সহায়ক উইকেটেই নয়, ইংল্যান্ড বা নিউজিল্যান্ডের প্রতিকূল কন্ডিশনেও তার স্পিন ছিল অপ্রতিরোধ্য। এক ম্যাচে ১০ উইকেট নেওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শেন ওয়ার্নও (১০ বার) ছিলেন তার চেয়ে অনেক পিছিয়ে। ক্যারিয়ারের শেষ টেস্টের শেষ বলে ৮০০তম উইকেট শিকার করে তিনি পূর্ণ করেছিলেন এক মহাকাব্যিক বৃত্ত, যা আজও ক্রিকেটের পাতায় সোনার অক্ষরে লেখা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *