অবসর নিয়ে মুখ খুললেন বিরাট
May 16, 20264:28 am

আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ, ২০২৭ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে জবাব দিলেন বিরাট কোহলি। বললেন, ক্রিকেটের প্রতি তাঁর ভালবাসা, নিষ্ঠা এবং কঠোর প্রস্তুতিতে নিজেকে ডুবিয়ে দেওয়ার পরেও এমন কোনও পরিবেশে থাকতে চান না যেখানে ক্রমাগত তাঁকে নিজেকে প্রমাণ করতে হয়। বলেছেন, ‘যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে, আমাকে ক্রমাগত নিজের মূল্য প্রমাণ করে যেতে হবে, সেখানে আমায় দেখা যাবে না।’