বিশ্বকাপের মাঝেই নেই মেসি! বাবার অসুস্থতায় মাঠ ছাড়লেন তারকা?
June 19, 20262:33 am

জর্জ মেসির অসুস্থতা নিয়ে ছড়ানো গুজবে ক্ষুব্ধ পরিবার, খবরের সত্যতা যাচাইয়ের আর্জি
নিজস্ব প্রতিবেদন: লিওনেল মেসির বাবা জর্জ মেসির অসুস্থতা নিয়ে সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন জল্পনা ও ভুয়ো খবরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মেসির পরিবার। পরিবারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সরকারিভাবে কোনো তথ্য না দেওয়া সত্ত্বেও এই ধরনের ভিত্তিহীন খবর প্রচার অত্যন্ত অসংবেদনশীল।
এক বিবৃতিতে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এই মুহূর্তে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখা প্রয়োজন। একইসঙ্গে, গুজবে কান না দিয়ে শুধুমাত্র পরিবারের দেওয়া তথ্যের ওপরই ভরসা রাখার জন্য অনুরোধ করা হয়েছে। কঠিন এই সময়ে সংবাদমাধ্যম ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে সহমর্মিতা ও সহযোগিতাই কাম্য বলে জানিয়েছে মেসির পরিবার।