ব্রাজিল ম্যাচের জন্য আজ থেকে প্রস্তুতি ভারতের
September 29, 20268:40 am

সবুজে মোড়া চারদিক। বাইরে বিশাল লেক। অদূরেই আইফেল টাওয়ারের রেপ্লিকা। শরতের হাওয়ায় পুজো পুজো গন্ধ। এরইমধ্যে রাজারহাটের হোটেলে চেক-ইন করল ভারতীয় ফুটবল দল। সোমবার দুপুরে মনবীর-সাহালদের চোখেমুখে আত্মবিশ্বাসের ছাপ। বেঙ্গালুরুতে পানামার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সই তার কারণ। এবার মিশন ব্রাজিল। আজ মঙ্গলবার শুরু হবে প্রস্তুতি। মানসিকভাবে তৈরি প্রত্যেকে।