কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভয়াবহ হামলা! প্রাণনাশের চেষ্টার অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য।

কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভয়াবহ হামলা! প্রাণনাশের চেষ্টার অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য।

 

নিজেদের পুলিশ পরিচয় দিয়ে হামলা, সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে অভিযোগ অভিষেকের

নিজস্ব প্রতিবেদক: নিজেদের পুলিশকর্মী পরিচয় দিয়ে একদল ব্যক্তি তার বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনার সপক্ষে তিনি সোশ্যাল মিডিয়ায় দুটি ভিডিও প্রকাশ করেছেন এবং হামলার সময় ব্যবহৃত একটি বাইকের নম্বরও চিহ্নিত করেছেন বলে দাবি করেছেন।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বাঁশ দিয়ে অভিষেকের বাড়ির গেটে আঘাত করছেন। অন্য একটি ভিডিওতে একদল ব্যক্তিকে বাড়ির ভেতরে বিভিন্ন বস্তু ছুড়তে দেখা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীদের হস্তক্ষেপ করতেও দেখা গেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে অভিষেকের বাড়ির বাইরে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের সঙ্গে বচসায় জড়ান অভিষেক এবং পরে তিনি সংক্ষিপ্ত অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বলে অভিযোগ তুলে অভিষেক দাবি করেন, বারবার প্রাণনাশের চেষ্টা সত্ত্বেও কোনো কার্যকর পুলিশি পদক্ষেপ বা বিচারবিভাগীয় হস্তক্ষেপ দেখা যাচ্ছে না। এই পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তিনি লোকসভার স্পিকার ওম বিড়লা, কলকাতা পুলিশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাজ্য পুলিশের কাছে লিখিত আবেদন জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *