শুভেন্দু অধিকারীকে নিয়ে আপত্তিকর ছবি
May 17, 20264:42 am

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে সমাজমাধ্যমে আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সুকুমার বিশ্বাস। বাড়ি কোতোয়ালি থানার হরিশপুর এলাকায়। শনিবার ধৃতকে কৃষ্ণনগর আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।