অভিজিৎ খুনেও নাম, গ্রেফতার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

অভিজিৎ খুনেও নাম, গ্রেফতার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

নারকেলডাঙা: দীর্ঘ আইনি টানাপোড়েনের পর অবশেষে পুলিশের জালে কলকাতা পুরসভার ৫৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার। হিংসা, হুমকি, মারধর ও শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত এই জনপ্রতিনিধিকে মঙ্গলবার গ্রেফতার করেছে নারকেলডাঙা থানার পুলিশ। ২০২২ সালের ২ মে ঘটা একটি ঘটনার প্রেক্ষিতে দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে শুধু এই মামলাই নয়, স্বপন সমাদ্দারের গ্রেফতারির সাথে সাথে উঠে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য। ২০২১ সালে বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় প্রয়াত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবে উঠে এসেছে এই তৃণমূল নেতার নাম। পুলিশের এই পদক্ষেপে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

মঙ্গলবার কাউন্সিলরকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নিহতের দাদা বিশ্বজিৎ সরকার এদিন ক্ষোভে ফেটে পড়েন এবং পুলিশের উপস্থিতিতেই অভিযুক্ত স্বপন সমাদ্দারের দিকে ডিম ছুঁড়ে নিজের তীব্র প্রতিবাদ জানান। শাসক দলের নেতার এহেন গ্রেফতারিতে রাজনৈতিক মহলে এখন জোর চর্চা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *