ভারতে ৩ মাস একা ঘুরে জঘন্য অভিজ্ঞতা! দেশের এই ৫ শহরকে ‘সবচেয়ে অসুরক্ষিত’ বললেন জাজল তরুণী

ভারতে ৩ মাস একা ঘুরে জঘন্য অভিজ্ঞতা! দেশের এই ৫ শহরকে ‘সবচেয়ে অসুরক্ষিত’ বললেন জাপানি তরুণী

নয়াদিল্লি: গত তিন মাস ধরে একা একা ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছিলেন এক জাজল তরুণী। কিন্তু ভারত ভ্রমণের সেই অভিজ্ঞতা যে সব জায়গায় মধুর হয়নি, তা এবার সোশ্যাল মিডিয়ায় খোলসা করলেন তিনি। ‘হানা জাপানা’ নামের ওই জাজল পর্যটকের পোস্ট করা একটি ভিডিও বর্তমানে নেটদুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। নিজের তিক্ত অভিজ্ঞতার ওপর ভিত্তি করে ভারতের ৫টি শহরকে নারীদের জন্য অত্যন্ত “অসুরক্ষিত” বলে চিহ্নিত করেছেন তিনি।

হানার দাবি, পুরো সফরে তিনি অনেক ভালো মানুষের দেখা পেলেও, এই ৫টি শহরে পা দিয়ে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাতে হয়েছিল তাঁকে। হানা-র তালিকায় থাকা সেই ৫টি শহরের খতিয়ান নিচে দেওয়া হলো:

  • ১. বারাণসী (উত্তরপ্রদেশ): হানার তালিকায় সবচেয়ে অসুরক্ষিত শহরের শীর্ষে রয়েছে বারাণসী বা কাশী। তাঁর অভিযোগ, এই আধ্যাত্মিক শহরে কয়েকজন ব্যক্তি তাঁকে ক্রমাগত পিছু ধাওয়া (Stalking) করেছিল। এক সময় তিনি চরম ভয়ে কুঁকড়ে গিয়েছিলেন। তবে অদ্ভুত বিষয় হলো, বারাণসীতে সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হওয়া সত্ত্বেও এই শহরটিই তাঁর অন্যতম প্রিয় জায়গা বলে জানিয়েছেন তিনি।
  • ২. রক্সৌল (বিহার): নেপাল সীমান্তের এই শহরটি রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। হানা জানান, নেপাল থেকে ফেরার পর তিনি বিদেশী হওয়ায় ওখানকার বহু হোটেল তাঁকে ঘর দিতে অস্বীকার করে। আবার কিছু হোটেল চড়া দাম হাঁকে। পুরো ভারত সফরে এটিই ছিল তাঁর সবচেয়ে মানসিক যন্ত্রণাদায়ক সময়।
  • ৩. মুম্বই (মহারাষ্ট্র): সাধারণত মুম্বইকে মেয়েদের জন্য ভারতের অন্যতম নিরাপদ শহর মনে করা হলেও, হানার তালিকায় এটি তিন নম্বরে রয়েছে। মুম্বইয়ে তাঁকে যৌন হেনস্থার (Sexual Harassment) শিকার হতে হয়েছিল বলে চাঞ্চল্যকর দাবি করেছেন এই জাজল তরুণী।
  • ৪. দিল্লি: এই তালিকায় দেশের রাজধানী রয়েছে চতুর্থ স্থানে। হানা জানান, তিনি তিনবার দিল্লি গিয়েছেন এবং প্রতিবারই অসুস্থ হয়ে পড়েছেন। ওখানকার আবহাওয়া ও দূষণ তাঁর শরীর একদমই নিতে পারেনি।
  • ৫. গুয়াহাটি (আসাম): আসামের এই শহরটিকে তালিকার পাঁচ নম্বরে রেখেছেন তিনি। বড় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও, উত্তর-পূর্ব ভারতের অন্যান্য জায়গার তুলনায় গুয়াহাটির রাস্তায় একা হাঁটতে তাঁর বেশ অস্বস্তি ও ভয় লাগছিল।

নেটিজেনদের প্রতিক্রিয়া:

ভিডিওটি ভাইরাল হতেই ভারতীয় নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। হানার সঙ্গে ঘটে যাওয়া এই ধরণের আচরণের জন্য বহু ভারতীয় ইউজার তাঁর কাছে ক্ষমা চেয়েছেন। বিশেষ করে মুম্বইয়ের এক তরুণী কমেন্ট বক্সে লিখেছেন, “লোকে মুম্বইকে যতই নিরাপদ বলুক না কেন, বাস্তবে এখানে মেয়েরা সুরক্ষিত নয়।” অনেকেই আবার হানাকে পরামর্শ দিয়ে বলেছেন, পরের বার ভারতে এলে তিনি যেন দক্ষিণ ভারত অথবা নারীদের জন্য নিরাপদ নাগাল্যান্ড ও মিজোরামের মতো রাজ্যগুলোতে ঘুরতে যান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *