মদে সায়ানাইড খাইয়ে স্বামী খুন! স্বামী ‘অস্ট্রেলিয়ায় আছে’ বলে ২ বছর নাটক, ভাইয়ের এক প্রশ্নেই ফাঁস ভয়ংকর সত্য

মদে সায়ানাইড খাইয়ে স্বামী খুন! স্বামী ‘অস্ট্রেলিয়ায় আছে’ বলে ২ বছর নাটক, ভাইয়ের এক প্রশ্নেই ফাঁস ভয়ংকর সত্য

পরকীয়ার পথে কাঁটা সরাতে স্বামীকে অত্যন্ত ঠান্ডা মাথায় খুন করে ১২ থেকে ১৫ ফুট মাটির নিচে পুঁতে দেওয়ার ভয়াবহ এক খবর সামনে এসেছে গুজরাটের জামনগর থেকে। শুধু তা-ই নয়, ঘটনাটি ধামাচাপা দিতে টানা দুই বছর ধরে “স্বামী অস্ট্রেলিয়ায় আছে” বলে মিথ্যা গল্প ফেঁদে নাটক চালিয়েছে অভিযুক্ত স্ত্রী। তবে শেষরক্ষা হয়নি—দেওরের একটিমাত্র প্রশ্নেই ফাঁস হয়ে গেছে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের রহস্য।

যেভাবে ঘটে নির্মম হত্যাকাণ্ড পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত নারী পৃথ্বী কাচেটিয়ার সঙ্গে নীলেশ নামে এক যুবকের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এতে বাধা হয়ে দাঁড়ালে পৃথ্বীর স্বামী জিগনেশকে সরিয়ে দেওয়ার ছক কষে তারা। পরিকল্পনা অনুযায়ী, মদের সঙ্গে সায়ানাইড মিশিয়ে জিগনেশকে খাইয়ে দেওয়া হয়। বিষক্রিয়ায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হলে, অপরাধ ঢাকতে দারেদ এলাকার একটি ভাড়া নেওয়া কারখানার মেঝেতে প্রায় ১২ থেকে ১৫ ফুট গভীর গর্ত খুঁড়ে জিগনেশের মৃতদেহ পুঁতে ফেলা হয়।

দুই বছরের সাজানো নাটক হত্যাকাণ্ডের পর শ্বশুরবাড়ির লোকজনকে বিভ্রান্ত করতে অদ্ভুত চাল চালে পৃথ্বী। জিগনেশের খোঁজ পেলেই সে জানাত, চাকরির সূত্রে জিগনেশ অস্ট্রেলিয়ায় আছে। ফোন নম্বর চাইলে অজুহাত দিত, যে কো ম্পা নিতে সে কাজ করে সেখানে মোবাইল ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা রয়েছে। এই মিথ্যা গল্পে বিশ্বাস করে দীর্ঘ দুই বছর অন্ধকারেই ছিল গোটা পরিবার।

দেওরের এক প্রশ্নেই বাজিমাত ঘটনার মোড় ঘোরে যখন জিগনেশের ভাই অশোক নিজে অস্ট্রেলিয়া যাওয়ার সিদ্ধান্ত নেন। দাদাকে চমকে দেওয়ার উদ্দেশ্যে তিনি পৃথ্বীর কাছে জিগনেশের কো ম্পা নির ঠিকানা ও বিস্তারিত জানতে চান। এই কথা শুনেই ঘাবড়ে গিয়ে একের পর এক মিথ্যা বাহানা তৈরি করতে থাকে পৃথ্বী।

পৃথ্বীর এই অসঙ্গতিপূর্ণ আচরণে গভীর সন্দেহ হয় অশোকের। তিনি সোজা পুলিশে যাওয়ার হুঁশিয়ারি দিলে ভীতিগ্রস্ত হয়ে নিজের অপরাধ স্বীকার করে নেয় পৃথ্বী।

কঙ্কাল উদ্ধার ও পরবর্তী পদক্ষেপ স্বীকারোক্তির পর পুলিশ ও ফরেনসিক দল দারেদ এলাকার সেই কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১৫ ফুট গভীর মাটি খুঁড়ে জিগনেশের কঙ্কাল উদ্ধার করে। এই চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করে হত্যা ও তথ্য-প্রমাণ লোপাটের ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *