বাঁকুড়ায় বড় সাফল্য! বিপুল অস্ত্রসহ আত্মসমর্পণ করছেন জবা মাহাতোসহ ৩ শীর্ষ মাওবাদী

বাঁকুড়ায় বড় সাফল্য! বিপুল অস্ত্রসহ আত্মসমর্পণ করছেন জবা মাহাতোসহ ৩ শীর্ষ মাওবাদী

জঙ্গলমহলে মাওবাদী সংগঠনে বড়সড় ধস। বিপুল পরিমাণ আধুনিক অস্ত্রশস্ত্রসহ এবার আত্মসমর্পণের সিদ্ধান্ত নিলেন সংগঠনের তিন শীর্ষ নেতা-নেত্রী। পুলিশ সূত্রে খবর, বুধবার বিকেলে বাঁকুড়া পুলিশ লাইনের কনফারেন্স হলে রাজ্য পুলিশের এডিজি (পশ্চিমাঞ্চল)-র উপস্থিতিতে আত্মসমর্পণ করছেন জবা মাহাতো ওরফে বুলু, নয়নতারা সাহু ওরফে মিতা এবং রামপ্রসাদ মান্ডি ওরফে শচীন।

কে কোন পদে ছিলেন? পুলিশি তথ্য অনুযায়ী, জবা মাহাতো ও নয়নতারা সাহু ছিলেন মাওবাদী সংগঠনের জ়োনাল কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। অন্যদিকে, রামপ্রসাদ মান্ডি দায়িত্ব সামলাতেন বাংলা, ঝাড়খণ্ড ও ওড়িশার আঞ্চলিক কমিটিতে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার কোলহান অঞ্চলেও দীর্ঘদিন ধরে অত্যন্ত সক্রিয় ছিলেন এই তিনজন।

জমা পড়ছে একে-৪৭ সহ বিপুল অস্ত্র আত্মসমর্পণের সময় এই তিন মাওবাদী পুলিশের হাতে তুলে দিতে পারেন একটি একে-৪৭ (AK-47), দু’টি ইনসাস (INSAS) রাইফেল, ১০টি ম্যাগাজিন এবং ১৫৪ রাউন্ড তাজা কার্তুজ।

ঝুলছে ৭৫টিরও বেশি মামলা বিভিন্ন থানায় এই তিন মাওবাদী নেতা-নেত্রীর বিরুদ্ধে সম্মিলিতভাবে ৭৫টিরও বেশি মামলা দায়ের রয়েছে। ইউএপিএ (UAPA) ছাড়াও বেআইনি অস্ত্র ও বিস্ফোরক আইনের মতো একাধিক গুরুতর ধারায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, এর আগে শীর্ষ মাওবাদী নেতা আকাশ ওরফে অসীম মণ্ডল ও মদন গ্রেপ্তার হয়েছেন এবং আত্মসমর্পণ করেছেন বিক্রমও। এবার জবা মাহাতোসহ এই তিন শীর্ষ নেতৃত্বের আত্মসমর্পণের ফলে জঙ্গলমহলে মাওবাদী নেটওয়ার্ক কার্যত ভেঙে পড়ল বলেই মনে করছে প্রশাসনিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *