অ্যাকাউন্ট ফ্রিজে সুপ্রিম কোর্টে চরম ধাক্কা তৃণমূলের, বড় নির্দেশ দিল শীর্ষ আদালত

অ্যাকাউন্ট ফ্রিজে সুপ্রিম কোর্টে চরম ধাক্কা তৃণমূলের, বড় নির্দেশ দিল শীর্ষ আদালত

সামনে পুরসভা নির্বাচন থাকলেও তৃণমূলের চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ রাখার সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন ভি ভারালের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, জাতীয় নির্বাচন কমিশন তৃণমূলের নাম ও প্রতীক ফ্রিজ করার পর আগে নিশ্চিত হতে হবে কোন পক্ষ আসল। দলের দৈনন্দিন খরচ ও নির্বাচনের প্রস্তুতির জন্য মাসে ১২.১৫ কোটি টাকা ব্যবহারের যে আর্জি মমতা শিবিরের পক্ষে আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়েছিলেন, তাও খারিজ হয়ে গিয়েছে। বিরোধী দলকে পঙ্গু করার অভিযোগ এনে ২১২ কোটি টাকা থাকা চারটি অ্যাকাউন্ট চালুর আবেদন জানানো হলেও এতে সায় দেয়নি সর্বোচ্চ আদালত।

শুনানিতে ইডি ও সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, জমি বিক্রির বেআইনি অর্থ এবং লিপস অ্যান্ড বাউন্ডস, দেবরাজ চক্রবর্তী ও সুমিত রায়ের বিপুল পরিমাণ অর্থ ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে জমা পড়েছে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের আইনজীবীও সাফ জানান, দলীয় নাম-প্রতীক স্থগিত থাকায় অ্যাকাউন্টগুলিতে মমতা বন্দ্যোপাধ্যায়দের কর্তৃত্ব থাকা অনুচিত। হাইকোর্টের রায়ে হস্তক্ষেপে রাজি না হয়ে শীর্ষ আদালত জানিয়েছে, আসল পক্ষ নির্ধারণ না হওয়া পর্যন্ত এই আর্থিক বিধিনিষেধ বহাল থাকবে। এর ফলে ইডি-র অ্যাকাউন্ট ফ্রিজের পদক্ষেপ বহাল রইল এবং কলকাতা হাইকোর্টের আগের অ্যাডমিনিস্ট্রেটর সংক্রান্ত ব্যবস্থার মাধ্যমেই সমস্ত আর্থিক লেনদেন নিয়ন্ত্রিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *